বাসাবোতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবো ও গোড়ান এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতাবিষয়ক বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল বৃহস্পতিবার স্প্রে ও ফগার মেশিন চালিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিকে এগিয়ে নিতে সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে করপোরেশনের প্রশাসক মো. খলিলুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানুল ইসলাম চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহসানুল হক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।