বাসাবোয় ফাঁস দিয়ে সরকারি কর্মকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাসাবোয় গতকাল রোববার সকালে তানভীর হায়দার (৩৫) নামের সরকারি এক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি সেগুনবাগিচায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক ছিলেন।পারিবারিক সূত্র জানায়, তানভীর হাসান সপরিবারে ৯/৩, বাসাবোর কদমতলার দ্বিতীয় তলায় থাকতেন। গতকাল সকালে তিনি গোসলখানায় ঢোকেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বের হননি। একপর্যায়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, তানভীর শাওয়ারের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। সেখান থেকে নামিয়ে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।