বাসায় ফেরার পথে বিমানকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ওয়ালি উল্লাহ্ (২৮) গতকাল রোববার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৈশকালীন দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকায় চলন্ত যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের আবদুল খালিকের ছেলে।ময়নাতদন্ত শেষে বিমানবন্দরে জানাজা শেষে ওয়ালির মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়।পুলিশ ও পরিবার সূত্র জানায়, সকালে টহল পুলিশ লাশ দেখে থানায় খবর দেয়। দুর্ঘটনায় ওয়ালির মাথায় গুরুতর আঘাত লাগে। পরিচয়পত্র ও মুঠোফোনের মাধ্যমে পুলিশ তাঁর স্বজন ও কর্মস্থলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।