বাসের চাপায় প্রাণ হারালেন সরকারি কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে উঠতে গিয়ে পড়ে গিয়ে পেছনে থাকা অপর বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের অফিস সহকারী আবুল কাশেম (৫৫)। গতকাল সোমবার বঙ্গভবনের কাছে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ডেমরার সারুলিয়ার পূর্ব বকশীনগরে পরিবার নিয়ে বাস করতেন কাশেম। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে অফিস শেষ করে বঙ্গভবনের কোনা থেকে বাসে ওঠার সময় তিনি পড়ে যান। তখন পেছনে থাকা একটি বাস তাঁকে পিষ্ট করে চলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।