বাসের ধাক্কায় আহত ট্রাফিক পুলিশের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বাসের ধাক্কায় আহত ট্রাফিক পুলিশের কনস্টেবল মোহাম্মদ আলী (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর গোলচত্বর এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় এক নারী নিহত ও মোহাম্মদ আলী আহত হয়েছিলেন। মোহাম্মদ আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে তিনি মারা যান।বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম কনস্টেবল মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী ২২ ফেব্রুয়ারি বাংলামোটরে দায়িত্ব পালন শেষে বিমানবন্দরের কাছে আশকোনার বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। চালক আবদুস সালামসহ বাসটি আটক করা হয়েছে। সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুর্ঘটনার ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।