বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় গতকাল রোববার দুপুরে বাসের ধাক্কায় সাহেব আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। তেজগাঁও কলেজসংলগ্ন রাস্তা পার হওয়ার সময় স্বকল্প পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। রাজমিস্ত্রির ঠিকাদার সাহেব আলীর বাড়ি শরীয়তপুরের পালং উপজেলায়। বাবা শহর আলী। থাকতেন পূর্ব নাখালপাড়ায়।