বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা কমিটির কর্মসূচি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহাত্তরের সংবিধানের মূলনীতি পরিপন্থী সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক ধারা বাতিল এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন হবে। বিজ্ঞপ্তি।