বাহাত্তরের সংবিধানে ফেরার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের মূল সংবিধানকে বার বার ক্ষতবিক্ষত করা হয়েছে। পঞ্চম সংশোধনী মামলার রায়ের মধ্য দিয়ে আপনাআপনিই বাহাত্তরের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। এখন সরকারকে বাহাত্তরের সংবিধানে ফেরার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে।’গতকাল মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা এবং জনজীবনে সংকট নিরসনে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি জানানো হয়। পার্টির সেগুনবাগিচা শাখা পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ওই আলোচনা সভার আয়োজন করে।যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সভায় সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, সদস্য রুহিন হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন পার্টির সেগুনবাগিচা শাখার সম্পাদক সেকান্দার হায়াত।