বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাধারার আলোকে রচিত বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বিভিন্ন জাতিসত্তার মানুষ ও আদিবাসীদের সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে।গতকাল রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে উপজেলা পর্যায়ে চলমান ‘জাগরণ অভিযাত্রা’র নানা কর্মসূচিতে সিপিবির নেতারা এসব কথা বলেন।নেতারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রেখেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় এসে সরকার মুক্তিযুদ্ধের চেতনা এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে পরিত্যাগ ও অবমাননা করেছে। দেশ ও জনজীবনের আশু সংকট দূর করার লক্ষ্যে ১১ দফা দাবিতে এবং দুই জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আওয়াজ নিয়ে সিপিবি ১৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ‘জাগরণ অভিযাত্রা’ করছে। দেশের বিভিন্ন স্থানে জনসভা ও সমাবেশে বক্তব্য দেন সিপিবির নেতা সৈয়দ আবু জাফর আহমেদ, মোহাম্মদ আলতাফ হোসাইন, হাবিব লাবলু, মন্টু ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি।