বাহাদুর শাহ পার্কে শেষ হলো বিজয় উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গতকাল রোববার শেষ হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই দিনের বিজয় উৎসব। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ছয় দিন এ উৎসব হয়েছে।
গত শনিবার বিকেলে ‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে, জঙ্গিবাদকে রুখে দাঁড়াও’ শীর্ষক শিরোনামে বাহাদুর শাহ পার্কে এ উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। গতকাল বিকেলে অনুষ্ঠানে বাহাদুর শাহ মঞ্চের আহ্বায়ক সালমা চৌধুরীর সভাপতিত্বে সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস শহীদ, মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।