রাজধানীর বাড়িভাড়া নিয়ন্ত্রণে যুগোপযোগী আইন প্রণয়ন করে তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক সমাজ।গতকাল বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে নাগরিক সমাজের নেতারা এ আহ্বান জানান।সাবেক ছাত্রনেতা গোলাম মসীহ বলেন, রাজধানীর ৮০ শতাংশ মানুষ ভাড়া বাড়িতে বসবাস করেন। বাড়ির মালিকেরা নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়িভাড়া বাড়িয়ে চলেছেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পরিসংখ্যান অনুযায়ী, গত ২১ বছরে বাড়িভাড়া বেড়েছে ৩৫০ শতাংশ। অথচ এ সময়ে সিটি করপোরেশন কোনো আয়কর বাড়ায়নি।আয়োজক সংগঠনের চেয়ারম্যান নাসির উদ্দিন মুন্সি বাড়িভাড়া নিয়ন্ত্রণে কয়েকটি প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, ১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে হবে। ভাড়াটেদের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হবে। এক মাসের বেশি অগ্রিম নেওয়া যাবে না। বিনা অজুহাতে বাড়িভাড়া বাড়ানো যাবে না। কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা এস এম লুৎফর রহমান, মো. মোশাররফ হোসেন, গোলাম মারুফ শাহীন, এস এম বিল্লাল হোসেন, আবদুল আউয়াল সোহাগ, শাহানুর বেগম, মাসুদ আহমেদ প্রমুখ।