বাড়িভাড়া নিয়ন্ত্রণের দাবি সিটিজেন রাইটস মুভমেন্টের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িভাড়াকে নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। বাড়িভাড়া নিয়ন্ত্রণে ভাড়াটেবান্ধব আইন কার্যকর করাসহ চার দফা দাবিও জানিয়েছে সংগঠনটি।গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সিটিজেন রাইটস মুভমেন্ট। লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ভাড়াটেদের স্বার্থরক্ষায় বাড়িভাড়ার অকার্যকর আইনটি সংশোধন করে কঠোর প্রয়োগ, স্বল্প ও মধ্য আয়ের মানুষের জন্য ঢাকায় সরকারি উদ্যোগে আবাসনের ব্যবস্থা ও প্রতিটি এলাকায় ভাড়াটে ও বাড়িওয়ালাদের সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালত স্থাপনের দাবি জানান।