বাড়িভাড়া নীতিমালা কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে লাগামহীন বাড়িভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে ‘বাড়িভাড়া নীতিমালা কমিশন’ গঠনের দাবি জানিয়েছে বিভিন্ন যুব সংগঠন। বাড়িভাড়া আইনের যথাযথ প্রয়োগসহ বাড়িওয়ালার সঙ্গে সব ধরনের দলিলসংক্রান্ত চুক্তি বাধ্যতামূলক করে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।গতকাল মঙ্গলবার বাংলাদেশ যুব ইউনিয়ন নগরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং জাগো বাংলাদেশ মুক্তাঙ্গনে মানববন্ধন করেছে। যুব ইউনিয়নের সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি সাইফুল ইসলাম। মানববন্ধনে নেতৃত্ব দেন জাগো বাংলাদেশের সভাপতি মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন সরদার। মানববন্ধন শেষে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, লাগামহীন বাড়িভাড়া নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের বাড়িভাড়া আইনের দ্রুত যথাযথ প্রয়োগ করতে হবে। তাঁরা ভাড়াটে নির্যাতনসহ সমাজের সর্বস্তরের অবক্ষয় রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।