বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনের একটি বাড়ির ছাদ থেকে পড়ে গতকাল বুধবার শাকিল আহমেদ মারা গেছে। আট বছর বয়সী শিশুটি জুরাইনের কে এম মাইনউদ্দিন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, শাকিল মা-বাবার সঙ্গে আলমবাগের ৮৫ নতুন জুরাইনে থাকত। গতকাল বেলা তিনটার দিকে শাকিল ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে খেলা করছিল। এ সময় সে পা ফসকে নিচে পড়ে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে সাতটার দিকে সে মারা যায়।মৃত শাকিলের মামা ইকবাল হোসেন জানান, শাকিল ছিল মা-বাবার একমাত্র ছেলেসন্তান। শাকিলের বাবার নাম জাকির হোসেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।