বাড়ির নিরাপত্তা কর্মী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এলাকায় গতকাল সোমবার ভোরে ছুরিকাঘাতে মোয়াজ্জেম হোসেন (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোয়াজ্জেম গুলশানের ৬২ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। তিনি ওই বাড়িরই একটি কক্ষে থাকেন। গ্রামের বাড়ি যশোরের অভয়নগরের গেঁওয়াপাড়ায়। মোয়াজ্জেমের দাবি, ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে ১২ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।