প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগে দেয়াল ধসে শিশু সুমাইয়া ফেরদৌস ওরফে ইরার (৮) মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক শহীদুল হককে গতকাল রোববার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শহীদুল ঘটনার পর থেকে পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হচ্ছে।গত শনিবার ভোরে হাজারীবাগের মনেশ্বর রোড এলাকায় পানির ট্যাংকের দেয়াল ধসে পড়ে। এতে শিশু সুমাইয়া চাপা পড়ে মারা যায়। আহত অবস্থায় শিশুটির মা মিলন আক্তারকে জিগাতলার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।