বায়তুল মোকাররম মসজিদে দোয়া আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ মামলায় জয়ী হওয়ায় আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ মাহফিলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন।