বায়তুল মোকাররমে ইমাম নিয়োগ বিষয়ে হাইকোর্টের রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক ও মাওলানা আনোয়ারুল হকের নিয়োগ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং পুনরায় নিয়োগ-প্রক্রিয়া শুরুর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক, সচিবসহ দুই ইমামকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মাওলানা মোখলেসুর রহমান নামে পেশ ইমাম পদের এক প্রার্থী রিটটি করেন। গত ২২ জুন এ বিষয়ে প্রথম আলোতে ‘পদ দ্বিতীয় শ্রেণীর, বেতন প্রথম শ্রেণীর, অভিজ্ঞতা পাঁচতলা মসজিদের ইমামতি’ শিরোনোমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।