বায়রার নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) কার্যকরী পরিষদের নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে।বায়রার নেতারা জানিয়েছেন, নিউ ইস্কাটনের বায়রা ভবনে আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার ৮৬৮ জন। মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ২৭ জন নির্বাচিত হবেন। এই নির্বাচনে ২৭ জন প্রার্থী নিয়ে মুহাইমেন সালেহ একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী।