বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড ২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে আয়োজন করতে যাচ্ছে বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন রশীদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম অলিম্পিয়াড স্বল্পপরিসরে শুধু ঢাকা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আয়োজন করা হয়। দ্বিতীয় অলিম্পিয়াডে দেশের সব স্কুল-কলেজের নবম-দশম শ্রেণী ও-লেভেল এবং একাদশ-দ্বাদশ শ্রেণী ও এ-লেভেলের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। মামুন রশিদ বলেন, পরীক্ষার সিলেবাস www.biochemolympiad.org এই ওয়েবসাইটে রয়েছে।