বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ১৮ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে ‘প্রথম মেগা পুনর্মিলনীর’ আয়োজন করেছে বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ১৮ নভেম্বর মিরপুর রোডের সোবহানবাগে বিআইএম প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার দুপুরে বিআইএমের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব তানভীর হোসাইন। তিনি বলেন, বিআইএম থেকে যেসব শিক্ষার্থী ছয় মাস ও এক বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করেছেন, তাঁরাই পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবেন। ইতিমধ্যে প্রায় দুই হাজার জন নিবন্ধন করেছেন। অনুষ্ঠানের দিন পর্যন্ত এই নিবন্ধন চলবে৷
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে এই পুনর্মিলনীর উদ্বোধন করা হবে৷ সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।