বিআরটিএ এলাকা থেকে ২৬ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে গতকাল বুধবার সকালে দালালচক্রের ২৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।র‌্যাব সূত্র জানায়, বেলা ১১টার দিকে র‌্যাব-৪-এর একটি বিশেষ দল বিআরটিএ দপ্তর চত্বরে অভিযান চালায় এবং উল্লিখিত দালালচক্রের সদস্যদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিআরটিএর বিভিন্ন ফরম, সিল, প্যাড, ডাকটিকিট উদ্ধার করা হয়। র‌্যাব-৪-এর কাছে গোপনে খবর আসে, কিছু দালাল বিআরটিএ দপ্তরে গাড়ির লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র করতে আসা মানুষকে হয়রানি করে আসছিল। এমনকি ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে। দালালেরা প্রতারণার মাধ্যমে লাইসেন্স ও গাড়ির অন্যান্য কাগজপত্র নবায়ন করতে বাধ্য করছে বলেও অভিযোগ রয়েছে। র্যর‌্যাব-৪-এর উপপরিচালক গোলাম সারোয়ার আলম বলেন, বেশ কিছু দিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে দালালচক্রের ৪০-৫০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী র‌্যাবের গোয়েন্দা দল তাদের তৎপরতা এবং গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। তিনি জানান, দালালচক্রের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।