বিআরটিএর কার্যালয় ঘেরাও ৪ জানুয়ারি
পাঁচ দফা দাবিতে এবং তেল-গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ও মিশুক-শ্রমিক ইউনিয়ন। গতকাল রোববার পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের জরুরি সভায় এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে মিশুক পরিবহনকে নীতিমালার আওতায় এনে গেজেটে অন্তর্ভুক্ত করে রুট পারমিট মেয়াদ ২০ বছর করা, মিশুকশিল্পের ওপর নির্ভরশীল পরিবারগুলোর পুনর্বাসন, মেয়াদোত্তীর্ণ মিশুকগুলোকে আবার পারমিট দিয়ে চলাফেরার সুযোগ দেওয়া ইত্যাদি। সংগঠনের সহসভাপতি শেখ হানিফের সভাপতিত্বে বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, শহীদুল আলম, সুলতান আলম মল্লিক, সাখাওয়াত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ। এসব দাবি সাত দিনের মধ্যে পূরণ করা না হলে গণ-অনশনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় বলা হয়। বিজ্ঞপ্তি।