বিআরটিএর কার্যালয়ে ১৬ জনকে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালচক্রের ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।র্যাব সূত্র জানায়, গত বুধবার বিকেলে র্যাব-৪-এর ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ কার্যালয়ে অভিযান চালান। আদালতের সঙ্গে থাকা র্যাব-৪-এর একটি দল ২৭ জন দালালকে আটক করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম ১৬ জনকে ১০ দিন থেকে এক মাস কারাদণ্ড দেন। বাকি ১১ জনকে ৫০০ থেকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং ওই টাকা আদায় করেন।র্যাব-৪-এর গণমাধ্যম শাখার কর্মকর্তা নুরুল আমিন প্রথম আলোকে বলেন, দালালেরা ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও ফিটনেস সার্টিফিকেট দ্রুত পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। এদের সঙ্গে বিআরটিএর কর্মচারীদের সম্পৃক্ততা থাকতে পারে।