বিআরটিএর সহকারী পরিচালক হান্নান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিআরটিএর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রধান কার্যালয় পরিদর্শনের সময় এই নির্দেশ দেন।মন্ত্রী বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানকে একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরতদের বদলি করারও নির্দেশ দেন। তথ্য বিবরণী।