বিআরডিবিকে অধিদপ্তরে রূপান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের স্বার্থে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদপ্তরে রূপান্তরসহ ১০ দফা দাবি জানিয়েছে বোর্ডের কর্মচারী সংসদ-সিবিএ। গত বুধবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিবিএ নেতারা। দাবি আদায়ে আগামী ১১ মে প্রকল্পভুক্ত এলাকার জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ, ১৯ মে ঢাকায় মানববন্ধন এবং ৬ জুন সমাবেশের ঘোষণা করেন তাঁরা।সংবাদ সম্মেলনে সিবিএর সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কার্যকরী সভাপতি রাফেজা বেগম, মনজুরুল ইসলাম, কাজী মোহাম্মদ মুসা প্রমুখ বক্তব্য দেন।