বিআরডিবির কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পল্লী জীবিকায়ন প্রকল্পে প্রায় ৬০০ জনবল বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল কারওরান বাজারে পল্লী ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মচারীরা।এতে বক্তব্য দেন সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি খোন্দকার মোসাদ্দেক এলাহী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ। কর্মচারীদের একজন নেতা বলেন, পল্লী জীবিকায়ন প্রকল্পের মোট জনবল দুই হাজার ২০০-এর মতো। কিন্তু এবার এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সময় প্রায় ৬০০ পদ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাঁদের রাখা হয়েছে তাঁদেরও বেতন কমানো হয়েছে। বিকেলে বিআরডিবির মহাপরিচালক হুমায়ুন খালিদ ও আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ সমাবেশে উপস্থিত হয়ে দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তিন সপ্তাহ পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়।