বিইউপিতে চীনা ও ফরাসি ভাষার সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে গতকাল সোমবার এলিমেন্টারি চায়নিজ (চীনা) ও ফরাসি (ফ্রেঞ্চ) ভাষার কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়েছে। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কোর্সের প্রশিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী তাঁর বক্তৃতায় চায়নিজ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বহুল প্রচলিত চায়নিজ ও ফ্রেঞ্চ ভাষা।উপাচার্য মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, বর্তমানে বিইউপির নিজস্ব ক্যাম্পাস ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে চার হাজার ১৫৩ জন বাংলাদেশি ও ২৩৯ জন বিদেশি ছাত্র লেখাপড়া করছেন। চায়নিজ ও ফ্রেঞ্চ ভাষার চতুর্থ কোর্সে শিগগিরই শিক্ষার্থী ভর্তি শুরু হবে। তৃতীয় ব্যাচের চায়নিজ কোর্সে ২৯ জন এবং ফ্রেঞ্চ কোর্সে ৫৪ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। উপাচার্য আরও বলেন, প্রয়োজনভিত্তিক ও সময়োপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সামরিক-বেসামরিক ক্ষেত্রে আরও পেশাদারিত্ব সৃষ্টি করা বিইউপির লক্ষ্য। বিজ্ঞপ্তি।