বিইউপিতে পিএইচডি প্রোগ্রাম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পরিচালিত পিএইচডি ও এমফিল প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে এমআইএসটি টাওয়ার ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। বিইউপির উপাচার্য মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীসহ ইউজিসির কয়েকজন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মান-উন্নয়ন প্রকল্পের আওতায় পিএইচডি এবং এমফিল প্রোগ্রামের প্রথম ব্যাচে ১০ জন করে মোট ২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তি।