বিইউপির একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) একাডেমিক ও প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে মিরপুর সেনানিবাসে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইএসপিআর।