বিএড পরীক্ষায় বিয়ামের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়াম ফাউন্ডেশন পরিচালিত বিয়াম টিচার্স ট্রেনিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ২০১১ সালের পরীক্ষায় শতভাগ পাস করেছে। গত সোমবার এ ফলাফল প্রকাশিত হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে ২০০৪ সাল থেকে বিয়াম মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এ সাফল্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ইফতেখার হায়দার সবাইকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি।