বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা বলেছেন, বিএনপি-জামায়াত জোট চায় না এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হোক। এই বিচার বাধাগ্রস্ত করার জন্য তারা বোমা হামলার নাটক করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। এতে বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ইলিয়াছ উদ্দিন মোল্লা প্রমুখ। যুবলীগের প্রতিবাদ সমাবেশ: আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।সমাবেশে বক্তারা বলেন, মির্জা আজমের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগ নেতা আবুল বাশার, হারুনুর রশীদ, মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।