বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। তবে দেশের যুবসমাজ এ ষড়যন্ত্র প্রতিহত করবে। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, যুবলীগের সাধারণ সম্পাদক হুইপ মির্জা আজম, ইকবাল সোবহান চৌধুরী, খন্দকার বজলুল হক প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন ওমর ফারুক চৌধুরী।