বিএনপি নির্দলীয় সরকারের রূপরেখা করছে: মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, অন্তর্বর্তী নয়, তাঁদের দল ত্রয়োদশ সংশোধনীর আলোকে নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মওদুদ বলেন, রূপরেখাটি প্রথমে জনগণের সামনে উপস্থাপন করা হবে। এরপর তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হবে। তিনি বলেন, রূপরেখার চেয়ে আন্দোলন তাঁদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ‘আগামীর বাংলাদেশ’ নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ প্রমুখ।