বিএনপির আন্দোলনের হুমকিতে জনগণ ভয় পায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কঠোর আন্দোলনের হুমকিতে দেশের জনগণ ভয় পায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, বিএনপি ও চারদলীয় জোট দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাদের আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে।আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর বঙ্গবন্ধু একাডেমি।বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দীন মিয়া প্রমুখ।