প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গতকাল সোমবার রাতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের মহানগর উত্তরের নেতারা। তাঁরা ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কমিটি গঠনে অর্থবাণিজ্য ও অনিয়মের অভিযোগ আনেন। এ সময় কয়েক শ নেতা-কর্মী ছাত্রদলের শীর্ষ ও উত্তরের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। এর আগে তাঁরা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন।নেতাদের অভিযোগ, ছাত্রদলের শীর্ষ নেতারা টাকার বিনিময়ে সারা দেশে কমিটি-বাণিজ্য করছেন। বয়স্ক নেতাদের দিয়ে উত্তরের কমিটি গঠন করা হয়। এখন আবার উত্তরের বিভিন্ন থানায় অছাত্রদের ছাত্রদলের নেতা বানানো হচ্ছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। কিন্তু দাবি না মানায় বিক্ষোভ চলছে।