বিএনপির নেতা ইলিয়াস আলীসহ ১১২ জনের জামিন মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১১২ জন নেতা-কর্মীর দুই মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা ও সিলেটে করা পৃথক ১০টি মামলায় এম ইলিয়াস আলী, ঢাকা মহানগর বিএনপির নেতা আবদুস সালাম এবং এম এ কাইউমসহ শতাধিক নেতা-কর্মী গতকাল হাইকোর্টে হাজির হয়ে জামিন চান। বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।