বিএনপির নেতাদের জামিন না দেওয়ায় বি. চৌধুরীর সমালোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং জামিনদান যে পদ্ধতিতে অস্বীকার করা হয়েছে, (একজন বিচারক জামিনদানে ইচ্ছুক সত্ত্বেও) তা গণতান্ত্রিক রীতিবিরুদ্ধ।গতকাল শনিবার এক বিবৃতিতে হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার সমালোচনা করে বি. চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি সরকারের এ ধরনের “মামলাবাজি ও জুলুমবাজির” তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’বিকল্পধারার সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা সরকারের দুর্বলতার পাশাপাশি ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবির যথার্থতা প্রমাণ করে।