বিএনপির নেতাদের রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ দলটির জ্যেষ্ঠ নেতারা হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের নবমীর রাতে রাজধানী ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।গত মঙ্গলবার রাত নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত তাঁরা ঢাকেশ্বরী মন্দির, বনানীসহ নগরের বিভিন্ন মন্দির পরিদর্শন করে মণ্ডপের পুরোহিত এবং আগত পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।বিভিন্ন মন্দির পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সবার উদ্দেশে বলেন, ‘যাঁর যাঁর ধর্ম তাঁরা স্বাধীনভাবে পালন করবেন। কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই মানুষ, আমরা সবাই এক। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশকে একটি উন্নয়নের সর্বোচ শিখরে নিয়ে যেতে চাই।’