বিএনপির বিষোদ্গারে জাসদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্নেল তাহের হত্যা সম্পর্কে আদালতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের দেওয়া বক্তব্য নিয়ে বিএনপি নেতাদের বিষোদ্গারের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।গতকাল বৃহস্পতিবার জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক লরেন্স লিফশুলজ আদালতের আহ্বানে ও বিবেকের তাড়না থেকে সত্য প্রকাশের জন্য সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। তাঁর বিরুদ্ধে বিএনপি যতই মিথ্যাচার চালাক না কেন, সত্যকে আর চাপা দিয়ে রাখতে পারবে না।বিবৃতিতে বলা হয়, বিএনপি রাজনৈতিক দল হিসেবে মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। আজ যখন সত্য বেরিয়ে আসছে, জিয়ার সব কুকীর্তি প্রকাশিত হয়ে পড়ছে, তখন বিএনপি দিশেহারা হয়ে গেছে। বিজ্ঞপ্তি।