বিএনপির মহাসচিবের মৃত্যুতে রাজনৈতিক নেতা ও সংগঠনের শোক
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গতকাল বুধবার পৃথক বিবৃতিতে শোক জানায়।এক শোক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে দেশের মানুষ সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারাল।জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ বলেন, খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিককে হারাল, যাঁর অভাব কোনো দিনও পূরণ হওয়ার নয়।পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেন, রাজনৈতিক আদর্শ ও সমাজ-সচেতনতার জন্য দেশবাসী চিরদিন খোন্দকার দেলোয়ারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের ড. কামাল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা শোক জানান।বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, জাসাস, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, ওলামা দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, শ্রমিক দল, জিয়া পরিষদ, তৃণমূল দল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে শোক জানানো হয়।শোক প্রকাশ করা অন্যান্য সংগঠনের মধ্যে রয়েছে—বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজিএমইএ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি, ঢাকা মানবাধিকার কমিশন, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।