বিএনপির ১৫১ নেতা-কর্মীর মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ১৫১ জন নেতা-কর্মীর মুক্তির দাবি করেছেন সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী। একই সঙ্গে তাঁদের আট দিনের রিমান্ড মঞ্জুরের আদেশকে বেআইনি বলে দাবি করেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা এসব দাবি তুলে ধরেন। বিবৃতিতে বিএনপির ১৫১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁরা বলেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে অমানবিক নির্যাতনের মুখে ওই নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করার আদেশ দিয়েছেন। এ আদেশকে সম্পূর্ণভাবে বিচার বিভাগের ওপর সরকারের অবৈধ ও বেআইনি হস্তক্ষেপ বলে উল্লেখ করেন তাঁরা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বদরুদ্দোজা বাদল, গোলাম মোহাম্মদ চৌধুরী, গোলাম কিবরিয়া, এ বি এম ওয়ালিউর রহমান খান, মোহাম্মদ শাহজাদা, কায়সার কামাল, ফাহিমা নাসরিন, ফেরদৌস আকতার ওয়াহিদা, খালেদা পান্না প্রমুখ।