বিএনসিসির সমাজ গঠন কার্যক্রমের দ্বিতীয় পর্ব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সমাজ গঠন, বিদ্যুৎ সাশ্রয় ও দেশীয় সংস্কৃতির বিকাশ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার শুরু হয়েছে আয়োজনের দ্বিতীয় পর্ব। এ পর্বে ক্যাডেট কোরের পথনাট্য দল ঢাকার বাইরের সব জেলায় ১৯৫২ থেকে ১৯৭২ পথনাটকটি পরিবেশন করবে।গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ রুমী ভবন থেকে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়। এরপর দুপুরে মানিকগঞ্জ এবং বিকেলে ফরিদপুরে পথনাট্য পরিবেশন করা হয়।উল্লেখ্য, ২০ মার্চ থেকে শুরু হয়েছে বিএনসিসির দুই মাসের ওই বিশেষ কার্যক্রম। ওই দিন ঢাকাসহ দেশের ১৫০টি স্থানে দিনব্যাপী শোভাযাত্রা এবং রাতে চাঁদের আলোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইএসপিআর।