বিএফইউজের একাংশের নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি (২০১৬-১৭) এই কমিটিতে গোলাম মহিউদ্দিন খান সভাপতি ও সৈয়দ মেসবাহ উদ্দিন মহাসচিব পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএফইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে তিনজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আলম, ফজলুল হক ভূঁইয়া ও মনির উদ্দীন আহমেদ। তিনজন সহকারী মহাসচিব হয়েছেন মহিদুল ইসলাম, আবদুর রহিম ও সাইদুল হোসেন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মাসুদ উল হক নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আরও সাতজন।

বিএফইউজের এই অংশটি বিএনপি পন্থী হিসেবে পরিচিত। আগামী ২৭ ডিসেম্বর বিএনপি-জামায়াত পন্থী অন্য অংশটির সাধারণ সভা আহ্বান করা হয়েছে।