বিএমএ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ কেন নয়: হাইকোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ২০১২-এর নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিএমএ ও সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।গত বছরের ২৯ নভেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অনিয়মের অভিযোগ এনে চিকিৎসক সৈয়দ মুহাম্মদ আকরাম হোসেন গত ১৩ ডিসেম্বর রিট আবেদনটি করেন।