বিএমএ নেতার বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাংগঠনিক সম্পাদক উত্তম কুমারের সরকারি বাসায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই চিকিৎসক, তাঁর স্ত্রী সন্তান নিয়ে প্রাণে বেঁচে গেলেও পুড়ে গেছে বাসার কাপড়-চোপড়। গতকাল রোববার ভোরে গণভবনের পেছনে শেরেবাংলা নগর সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে কে বা কারা চিকিৎসক উত্তম কুমারের শোবার ঘরের কাচ ভেঙে ফেলে। এরপর জানালার ফাঁক দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা গাজী আব্দুস সেলিম শেরেবাংলা নগর থানায় এ ব্যাপারে জিডি করেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএমএ ও শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।