বিএসএইচআরএম মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন ১১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১১ মার্চ রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)। বাংলাদেশের প্রায় ১ হাজার ৮০০ মানবসম্পদ পেশাজীবীর সমন্বয়ে পরিচালিত বিএসএইচআরএম এই সম্মেলনের আয়োজক। এতে দেশ-বিদেশের প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বিএসএইচআরএমের সভাপতি মো. মোশাররফ হোসেন, মানবসম্পদ সম্মেলনের সভাপতি মাশেকুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।