বিএসএফের নির্যাতন ও জেলগেট থেকে গ্রেপ্তারে জামায়াতের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি যুবককে বিএসএফের নির্যাতন এবং জেলগেট থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম মাসুমকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ প্রতিবাদ জানান।বিবৃতিতে শফিকুর রহমান বলেন, সীমান্তে ভারতীয়দের এ ধরনের বর্বরতা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সরকার এখনো পর্যন্ত ঘটনার কোনো প্রতিবাদ জানায়নি। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে।এ ছাড়া এ টি এম মাসুমকে গতকাল জেলগেট থেকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, ঘটনার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদি চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।ছাত্রশিবিরের মিছিল: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আশরাফুল আলমসহ সংগঠনের পাঁচজনকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিবিরের কেন্দ্রীয় কমিটি। বেলা দুইটায় কল্যাণপুর থেকে মিছিলটি শুরু হয়ে শ্যামলী গিয়ে শেষ হয়। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া প্রমুখ বক্তব্য দেন।