বিএসএমএমইউর সঙ্গে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রসিদ্ধ অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটের সঙ্গে চিকিত্সা, শিক্ষা, সেবা এবং রোগ গবেষণা বিষয়ে পাঁচ বছর মেয়াদি চুক্তি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএম এমইউ)। গতকাল বৃহস্পতিবার বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তি এ দেশের চিকিত্সা, শিক্ষা ও সেবার মান বাড়াতে সহায়তা করবে।’গত ১২ জানুয়ারি প্রাণ গোপাল দত্ত এবং অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক রমেশ চন্দ্র ডেকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা আছে, এই দুটি প্রতিষ্ঠান শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী বিনিময় করবে, রোগ গবেষণায় যৌথ উদ্যোগ নেবে এবং গবেষণার ফলাফল যৌথভাবে প্রকাশ করবে।