বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে রাজধানীর দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।গতকাল সোমবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন বেইলি রোডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হচ্ছে—মোসার্স স্টার ওয়ার্ল্ড ও স্টার ডাস্ট। এই দুটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে শ্যাম্পু, টুথপেস্ট ও আফটার শেভিং লোশন বিক্রি করছিল। দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই অধ্যাদেশ-১৯৮৫ এবং বিএসটিআই আইন (অ্যামেন্ডমেন্ট) ২০০৩-এর আওতায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।বিএসটিআইয়ের এই অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।